শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-12T08:46:17+06:00
2026-08-12T08:46:17+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি
⏲ ৮:৪৬ এএম | ১২ আগস্ট, ২০২৬ | বুধবার
শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে সরিয়ে ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে মেধার চরম অবমূল্যায়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ ও জালিয়াতির প্রবণতা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা অবিলম্বে প্রস্তাবিত সিদ্ধান্ত বাতিল করে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতেই রাখার দাবি জানান। তাদের দাবি পূরণ না হলে শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত