কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-10T20:13:25+06:00
2026-08-10T21:02:54+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:১৩ পিএম | ১০ আগস্ট, ২০২৬ | সোমবার
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়া। আজ সোমবার (১০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয় রাজধানী বোগোতা থেকে প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে চোকো বিভাগের সান হোসে দেল পালমারে। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০৭ কিলোমিটার।

শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন দেশটির বিভিন্ন শহরে অনুভূত হয়েছে। রাজধানী বোগোতায়ও বেশ জোরালোভাবে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের সময় বিভিন্ন ভবনে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ভবন থেকে বেরিয়ে নিরাপদে রাস্তায় অবস্থান নেন।

বোগোতার মেয়র কার্লোস গালান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ভূমিকম্পের প্রভাবে কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র : সিএনএন

জ/শা



  বিষয়:   কলম্বিয়া  শক্তিশালী ভূমিকম্প 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত