স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-10T18:17:42+06:00
2026-08-10T18:17:42+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
খেলাধুলা
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:১৭ পিএম 
বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ ফুটবল তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার সকালে রোজারিওর উপকণ্ঠে অবস্থিত বেসরকারি এল প্রাদো সমাধিক্ষেত্রে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়।

অন্ত্যেষ্টিক্রিয়াটি ছিল একান্ত পারিবারিক। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে তারা মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাইবোনদের সঙ্গে যোগ দেন।

পরিবারকে ব্যক্তিগত সময় ও নিরাপত্তা দিতে শেষকৃত্যের সময় সমাধিক্ষেত্রটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।

মেসির বাবার মৃত্যুর খবরে রোজারিওতেও নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দর ও সমাধিক্ষেত্রের বাইরে ভক্তরা মেসির প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন বার্তা রেখে যান। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো লিও, আমরা তোমাকে ভালোবাসি।’

মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন। পরিবারের শেষ বিদায় নির্বিঘ্ন করতে স্থানীয় সরকার প্রয়োজনীয় সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশে চলতি সপ্তাহান্তে দেশটির সব পেশাদার ও যুব পর্যায়ের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়েছে।

মেসির শৈশবের ক্লাব আবান্দেরাদো গ্রানদোলিও-ও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। মাত্র চার বছর বয়সে এই ক্লাবেই ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন মেসি। একসময় ক্লাবটির কোচও ছিলেন হোর্হে মেসি। ছোট্ট লিওনেলের ফুটবলের প্রথম দিনগুলোতে তিনি ছিলেন ছেলের পাশে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ভোরে রোজারিওর সানাতোরিও সেন্ট্রো হাসপাতালে** চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

জ/শা





  বিষয়:   মেসি  হোর্হে মেসি  শেষ বিদায় 



Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]