বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-10T18:37:21+06:00
2026-08-10T18:37:21+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বিনোদন
এসএসসি পাস করলেন অভিনেত্রী অতিথি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
অভিনয়ের পাশাপাশি এবার শিক্ষাজীবনেও সাফল্যের খবর দিলেন ছোটপর্দার অভিনেত্রী সরাত অতিথি। চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাস করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অতিথি। বিশেষ করে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘ফারহানা’ চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান তিনি।

এ বছরই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন অতিথি। সোমবার প্রকাশিত হয়েছে ফলাফল। নিজের ফল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

অতিথির বোন সাফিনা জানিয়েছেন, এসএসসিতে অতিথি জিপিএ ৪ পেয়েছেন।

অভিনয়ের শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না অতিথির জন্য। শুটিংয়ের সময় সামলে নিয়মিত পড়াশোনা করতে বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে।

তবে সেই পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। অতিথির এই সাফল্যে আনন্দিত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও।

জ/শা





  বিষয়:   এসএসসি  অভিনেত্রী  অতিথি 



Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]