পাকিস্তানের পর্যটনকেন্দ্রে ময়লা দেখে নিজেই পরিষ্কারে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-08T12:33:04+06:00
2026-08-08T12:33:04+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
পাকিস্তানের পর্যটনকেন্দ্রে ময়লা দেখে নিজেই পরিষ্কারে আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
⏲ ১২:৩৩ পিএম | ৮ আগস্ট, ২০২৬ | শনিবার
পাকিস্তানের পর্যটনকেন্দ্রে ময়লা দেখে নিজেই পরিষ্কারে আফ্রিদি
পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উত্তরাঞ্চল ভ্রমণের সময় পরিবেশ রক্ষা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে পাকিস্তানের দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রগুলোর বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার চিত্র তুলে ধরেন আফ্রিদি। পাহাড়, হ্রদ ও জলপ্রপাতঘেরা এসব এলাকায় প্লাস্টিক, বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে আফ্রিদি লেখেন, ‘উত্তর পাকিস্তানের শ্বাসরুদ্ধকর সুন্দর পর্বতমালা ঘুরে দেখা আনন্দের, কিন্তু সেখানে নিজের ফেলা ময়লা রেখে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌন্দর্য উপভোগ করুন, স্মৃতি বয়ে নিয়ে যান, কিন্তু রেখে যান কেবল নিজের পদচিহ্ন। আমাদের সুন্দর পাকিস্তানকে পরিচ্ছন্ন ও সবুজ রাখা আমাদের সবার যৌথ দায়িত্ব।’

ভিডিওতে নিজেকেও পরিবেশ পরিষ্কারের কাজে অংশ নিতে দেখা যায় সাবেক এই অলরাউন্ডারকে। ময়লা অপসারণের পাশাপাশি তিনি পর্যটকদের উদ্দেশে বলেন, ‘এখানে আসুন, পরিবারের সঙ্গে আনন্দ করুন, কিন্তু এভাবে যত্রতত্র ময়লা ফেলবেন না।’

আফ্রিদি মনে করেন, পরিবেশ সুরক্ষায় শুধু পর্যটকদের ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; স্থানীয় মানুষের জন্যও প্রয়োজনীয় ব্যবহারিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ জন্য ময়লা ফেলার নির্দিষ্ট স্থান তৈরির উদ্যোগ হিসেবে নিজের উদ্যোগে ওই এলাকায় ৪ থেকে ৫টি ডাস্টবিন স্থাপনের ব্যবস্থা করছেন বলেও জানান তিনি।

পরিবেশের বিষয়টির পাশাপাশি স্থানীয় শিশুদের একটি ইচ্ছার কথাও ভিডিওতে তুলে ধরেন আফ্রিদি। তিনি জানান, এলাকার কয়েকজন শিশু তার কাছে এসে ক্রিকেট খেলার জন্য একটি পিচ তৈরির অনুরোধ করেছে।

শিশুদের সেই ইচ্ছা পূরণের আশ্বাস দিয়ে আফ্রিদি বলেন, ‘এই ছোট শিশুরা আগামী ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের আগেই একটি ক্রিকেট পিচ চেয়ে অনুরোধ করেছে। আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যেই তাদের জন্য একটি পিচের ব্যবস্থা করে দিতে।’ সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত