স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-09T17:39:18+06:00
2026-08-09T17:39:18+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
খেলাধুলা
এ বছর নাও হতে পারে বিপিএল: তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৯ পিএম 
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টটি এ বছর নাও হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, তাড়াহুড়ো করে আয়োজনের চেয়ে বিপিএলকে আরও গোছানো ও মানসম্মতভাবে আয়োজন করা জরুরি।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল নিয়ে তামিম ইকবাল বলেন, এ বছর নাও হতে পারে বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।

বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি টুর্নামেন্টটির ভাবমূর্তি ও আয়োজনের মানের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তার ব্যক্তিগত ইচ্ছা হলো এমনভাবে বিপিএল আয়োজন করা, যেখানে আলোচনার কেন্দ্রে থাকবে ক্রিকেট, খেলা ও ফলাফল; অর্থসংক্রান্ত নেতিবাচক খবর নয়।

তামিম বলেন, বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এটি বাংলাদেশের প্রতিনিধিত্বশীল একটি আয়োজন। তাই টুর্নামেন্টটির ভাবমূর্তি রক্ষা করা বিসিবির দায়িত্ব।

২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল না হলে জাতীয় দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তামিম বলেন, এ বছর আয়োজন সম্ভব না হলেও ২০২৭ সালে ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। এ ছাড়া দেশে আরও কয়েকটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা রয়েছে বলেও জানান তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। তার দাবি, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগের ক্রিকেট আয়োজন করা হয়েছে। সামনে নতুন মৌসুমও শুরু হবে।

তবে দ্বিতীয় বিভাগের কয়েকটি দল অংশ না নেওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানান তামিম। আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

জ/শা




  বিষয়:   প্রিমিয়ার লিগ  বিপিএল  বিসিবি 



Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]