ইরানের নিরাপত্তা কাউন্সিলের শীর্ষ পদে মোহসেন রেজাই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-10T18:59:14+06:00
2026-08-10T18:59:14+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানের নিরাপত্তা কাউন্সিলের শীর্ষ পদে মোহসেন রেজাই
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৬:৫৯ পিএম | ১০ আগস্ট, ২০২৬ | সোমবার
ইরানের নিরাপত্তা কাউন্সিলের শীর্ষ পদে মোহসেন রেজাই
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাই।রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার জায়গায় রেজাইকে নিয়োগ দেওয়া হয়েছে।

৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালের বেশির ভাগ সময়ই ইরান-ইরাক যুদ্ধ চলছিল।

পরবর্তী সময়ে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেন রেজাই। একপর্যায়ে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন রেজাই। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ।’

রেজাইয়ের আগে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান ছিলেন জুলঘাদর। তিনিও আইআরজিসির সাবেক কমান্ডার। গত মার্চে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এদিকে, রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, জুলঘাদর এখন আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জ/শা



  বিষয়:   ইরান  সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল  মোহসেন রেজাই 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত