স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-10T12:22:31+06:00
2026-08-10T12:22:31+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
খেলাধুলা
স্টেডিয়ামে দোকান নয়, খেলার পরিবেশ চান আমিনুল হক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম 
খেলার মাঠে খেলার পরিবেশ নিশ্চিত করতে এবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় স্টেডিয়ামের পর এবার এই স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গতকাল রোববার দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্টেডিয়ামের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন দোকানপাট ও অটোরিকশার গ্যারেজ দেখে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে স্টেডিয়ামের দোকানগুলোর চুক্তি বাতিলের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্টেডিয়ামের সব দোকানের চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাড়া দরকার নেই। এখানে যেসব ফেডারেশন, ক্লাবের স্থান সংকট রয়েছে, তাদের স্থানান্তর করা যেতে পারে।’

নারী ফুটবল এবং বয়সভিত্তিক ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু কমলাপুর স্টেডিয়াম। তবে খেলা শেষে ফুটবলারদের ড্রেসিংরুমে যাতায়াতেও বিড়ম্বনায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও অভিযোগ রয়েছে। এসব পরিস্থিতি পরিবর্তনের অংশ হিসেবেই স্টেডিয়ামের প্রশাসকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা স্টেডিয়ামগুলোতে সুন্দর ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’ শফি কামাল জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি কমলাপুর স্টেডিয়ামের প্রশাসকের দায়িত্বে ছিলেন। এবার সেই অতিরিক্ত দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হলো।

জ/উ






Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]