এসএসসি ও সমমানে উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শফিকুর রহমান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-10T18:47:16+06:00
2026-08-10T18:47:16+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
এসএসসি ও সমমানে উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শফিকুর রহমান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম 
এসএসসি ও সমমানে উত্তীর্ণদের অভিনন্দন জানালেন শফিকুর রহমান
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘তোমাদের এ সাফল্য জীবনের নতুন অধ্যায়ের সূচনা।’

কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও প্রতিভাকে দেশ ও মানবতার কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করেন।

সব শিক্ষার্থীর উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জ/শা






  বিষয়:   এসএসসি  উত্তীর্ণ  শুভেচ্ছা ও অভিনন্দন  ডা. শফিকুর রহমান 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]