জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-10T18:05:25+06:00
2026-08-10T18:05:25+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিক্ষা
এসএসসির ফলে ধস
একাদশে খালি থাকবে সাড়ে ১৩ লাখ আসন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:০৫ পিএম 
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির পরও সাড়ে ১৩ লাখের বেশি আসন খালি থাকবে। এবার কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। বিপরীতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী।

আজ সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডে এবার ছাত্রদের তুলনায় ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী পাস করেছে। একইভাবে ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। অর্থাৎ, এক বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ১৯ হাজার ৯ জন।

এদিকে, শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার ৫৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর এই সংখ্যা ছিল ৪৮টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাসের প্রতিষ্ঠান বেড়ে হয়েছে ২২৬টি, যা গত বছর ছিল ৮৬টি। আর কারিগরি শিক্ষা বোর্ডে এবার ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। গত বছর কারিগরি বোর্ডে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না।

অন্যদিকে, একটি বিশেষ পরীক্ষাকেন্দ্রের তথ্যে দেখা গেছে, সেখানে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন পাস করেছে। ওই কেন্দ্রে পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ। সেখানে দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

জ/শা




  বিষয়:   এসএসসি  সমমান পরীক্ষা  ফলাফল  একাদশ শ্রেণিতে ভর্তি 



Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]