পাঁচবিবিতে কড়িয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-05T17:23:40+06:00
2026-08-05T17:23:40+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে কড়িয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৫:২৩ পিএম | ৫ আগস্ট, ২০২৬ | বুধবার
পাঁচবিবিতে কড়িয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‎৫ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান। ‎আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সহকারী অধ্যাপক মোঃ সুলতান শাহ নেওয়াজ সরকার ও সিনিয়র মৌলভী শিক্ষক মোঃ শাহনুর রহমান প্রমুখ।

‎পরে আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ। শেষে দোয়া ও মোনাজাত এবং তবারক বিতরণ করা হয়। 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত