‘জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে গড়ে তোলা হবে’

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-05T09:42:41+06:00
2026-08-05T09:42:41+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
‘জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে গড়ে তোলা হবে’
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৪২ এএম | ৫ আগস্ট, ২০২৬ | বুধবার
‘জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে গড়ে তোলা হবে’
জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

আজ বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শোকের পাশাপাশি দিনটি আনন্দ ও বিজয়েরও। তিনি দাবি করেন, দীর্ঘ ১৮ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামের পর ৫ আগস্ট ফ্যাসিবাদের অবসান ঘটেছে। এ সময় দীর্ঘদিন আন্দোলনে থাকা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে। পাশাপাশি জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের সরকার ভুলে যায়নি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে বলেও তিনি জানান।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত