জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-02T09:11:08+06:00
2026-08-02T09:11:08+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
জাতীয়
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:১১ এএম 
উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তদের সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা জোরদারে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গতকাল শনিবার (১ আগস্ট) অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো জরুরি বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপদ স্থানে যানবাহন পার্কিং, নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, পুলিশকে সক্রিয় ও সতর্ক রাখতে নিয়মিত নিরাপত্তা নির্দেশনার অংশ হিসেবেই এ বার্তা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

সম্প্রতি রাজধানীতে কয়েকটি সন্দেহজনক ঘটনার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী আইইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একটি সন্দেহজনক বস্তা ঘিরেও আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া গতকাল শনিবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া দুটি সন্দেহজনক ব্যাগ ও বস্তা পরীক্ষা করে ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, সেগুলোতে কোনো বিস্ফোরক ছিল না। এসব ঘটনার পর জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]