বগুড়ায় রকি বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-02T08:33:49+06:00
2026-08-02T08:33:49+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বগুড়ায় রকি বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৩
বগুড়া প্রতিনিধি
⏲ ৮:৩৩ এএম | ২ আগস্ট, ২০২৬ | রোববার
বগুড়ায় রকি বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় অভিযান চালিয়ে কথিত রকি বাহিনীর প্রধান রকি মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় বাহিনীটির তিন নারী সদস্যসহ আরও ছয়জন পালিয়ে যান।

গতকাল শনিবার (১ আগস্ট) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রকি মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার স্ত্রী রাইসা ও দুই বান্ধবীর বিরুদ্ধে বিভিন্ন বয়সী ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। একপর্যায়ে রকি বাহিনীর আস্তানার অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে রকি মিয়া ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে একটি বিদেশি রিভলভার, বুলেট, কয়েকটি চাইনিজ কুড়াল, রামদাসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রকির স্ত্রী রাইসা, তার দুই বান্ধবী এবং তিন যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত