বাকেরগঞ্জে বসতবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-29T18:01:30+06:00
2026-09-29T18:01:30+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বাকেরগঞ্জে বসতবাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
⏲ ৬:০১ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তরিকুল ইসলামের বসতবাড়ি ও ভাড়া দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠান রাতের আঁধারে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল ইসলাম ২০১৯ সালে সংশ্লিষ্ট জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। পরে বসতবাড়ির সামনের অংশে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য একটি ভবন নির্মাণ করে সেটি ভাড়া দেন তিনি।

লিখিত অভিযোগে তরিকুল ইসলাম উল্লেখ করেন, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুর রহমান খলিফার ছেলে সিদ্দিক খলিফা (৬৫), আবুল বাশার খান সেলিমের ছেলে তারেক খান (৪৫), রঙ্গশ্রী ইউনিয়নের শোভাকাঠি গ্রামের মৃত ফখরুদ্দিন হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪২) এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাছির ওরফে কালা নাছিরসহ ৫-৭ জন ব্যক্তি সেখানে যান।

অভিযোগে বলা হয়, তারা ভবনে থাকা ভাড়াটিয়াদের বের করে দেন। পরে সামনের দোকানের তালা ভেঙে সৈয়দ মোজাম্মেল নামে এক ব্যক্তিকে সেখানে ব্যবসা করার জন্য বসিয়ে দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, ওই সম্পত্তি তাদের মালিকানাধীন। তাদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অন্যরা জমিটি দখল করে ভোগদখল করে আসছিলেন। এখন তারা নিজেদের জমি বুঝে নিতে সেটি দখলে নিয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত