সাজেকে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ, শিশু গুলিবিদ্ধ

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

সাজেকে জনসংহতি সমিতি (সন্তু লারমা) ও ইউপিডিএফের (প্রসীত) মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামের এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

2026-09-29T15:34:18+06:00
2026-09-29T15:34:18+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সাজেকে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ, শিশু গুলিবিদ্ধ
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৪ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সাজেকে জনসংহতি সমিতি (সন্তু লারমা) ও ইউপিডিএফের (প্রসীত) মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামের এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বরে) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনায় একটি শিশু বাম হাতে গুলিবিদ্ধ হয়। শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার হাত থেকে সফলভাবে গুলিটি বের করেন। ওসি জানান, শিশুটি বর্তমানে বিপদমুক্ত ও সুস্থ রয়েছে।

জ/রা

  বিষয়:   গুলিবিদ্ধ  সাজেক 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত