পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-01T15:31:59+06:00
2026-08-01T15:31:59+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
পাঁচবিবিতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম 
‎জয়পুরহাটের পাঁচবিবিতে মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি, মিথ্যা মারপিট ও ধর্ষণ মামলা দিয়ে বাদীকে উল্টো হয়রানি করার প্রতিবাদে ধর্ষণ মামলার আসামী আতাউরের গ্রেপ্তারের দাবিতে গতকাল (৩১শে জুলাই) শুক্রবার বিকেলে উপজেলার বাগজানা গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের গৃহিণী মোছাঃ পিঞ্জিরা বলেন, আমার স্বামী আরমান মন্ডল একজন ভালো মানুষ এবং আমি নিজে বিদেশে থাকাকালীন আমার বাড়ি ঘর ফাঁকা পেয়ে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মফিল উদ্দিনের পুত্র বিবাদী আতাউর (৩৮), ও কুটাহারা গ্রামের নয়নের পুত্র নয়ন ওরফে বিপ্লব ও তার স্ত্রী সালমা বেগম এর সহযোগিতায় গত বছর (২০২৫ইং) ১নং আসামী আমার মেয়েকে পাশের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মুড়িমাখার সঙ্গে চেতনা নাশক ঔষুধ মিশিয়ে অজ্ঞান করে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় আসামীগণ মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এ ঘটনায় ২০২৫ সালের ১২শে জুলাই পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলা নং ১৬/২৫।

‎মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ২নং ও ৩নং আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলেও ১নং আসামী এখনো পলাতক রয়েছে। উক্ত ১নং আসামী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং এলাকার প্রভাবশালী ব্যক্তি। পুলিশের গ্রেফতার এড়িয়ে এখন আমাদের প্রতিনিয়ত মামলা তুলে নিতে আমার পরিবারবর্গকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এখন প্রতিশোধ নিতে উক্ত আসামী আমার স্বামীকে একটি মারপিট ও একটি ধর্ষণ মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে যাচ্ছে।

‎এই ঘটনায় আমার পরিবার পর্বকে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি ও অশান্তিতে রয়েছি। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি যে, উক্ত আসামীকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

‎এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তামভিরুল ইসলাম বলেন, ১নং আসামিকে পলাতক দেখিয়েই আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]