প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক ক্রীড়ার অংশ হচ্ছে মার্শাল আর্ট : ববি হাজ্জাজ

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-01T08:41:07+06:00
2026-08-01T08:41:07+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক ক্রীড়ার অংশ হচ্ছে মার্শাল আর্ট : ববি হাজ্জাজ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪১ এএম 
প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক ক্রীড়ার অংশ হচ্ছে মার্শাল আর্ট : ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে ক্রীড়া শিক্ষার পাশাপাশি মার্শাল আর্টের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যেই সরকার প্রাথমিক শিক্ষার ক্রীড়া কার্যক্রম আরও শক্তিশালী করছে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে র‌্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একজন মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। একজন শিক্ষার্থী নিজের ওপর আস্থা অর্জন করলে সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে শেখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়।


তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা এবং মার্শাল আর্টের প্রসার প্রয়োজন। এ জন্য কারাতে সংগঠনগুলোর প্রতি তিনি সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। সরকার এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও তিনি উল্লেখ করেন।

নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে ববি হাজ্জাজ জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তার এ যাত্রা শুরু হয়। সে সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব এবং বিভিন্ন কারাতে ও ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি আজও তাকে অনুপ্রাণিত করে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশকেরও বেশি সময় আগের সেই স্মৃতি ফিরে এসেছে বলেও তিনি বলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের মধ্যে সনদ ও ব্ল্যাক বেল্ট বিতরণ করেন। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]