অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় জোর সরকারের : ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-30T14:07:26+06:00
2026-07-30T14:07:26+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় জোর সরকারের : ববি হাজ্জাজ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম 
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় জোর সরকারের : ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে ইমপ্রেস টেলিফিল্ম আয়োজিত দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনে সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্বশীল পদেও অধিষ্ঠিত হতে পারে।


তিনি বলেন, আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে, দৃঢ় মনোবল থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তবে আয়েশার সাফল্য যেন ব্যতিক্রম না থাকে, সে জন্য দেশের প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। প্রতিটি শিশুর বিকাশ ও সম্ভাবনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


অনুষ্ঠানে তিনি জানতে পারেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]