জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ' শহীদের হত্যার বিচার হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-15T12:51:12+06:00
2026-07-15T12:51:12+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ' শহীদের হত্যার বিচার হবে: চিফ প্রসিকিউটর
নিউজ ডেস্ক
⏲ ১২:৫১ পিএম | ১৫ জুলাই, ২০২৬ | বুধবার
জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ' শহীদের হত্যার বিচার হবে: চিফ প্রসিকিউটর
জুলাই গণঅভ্যুত্থানে ১৪শ' শহীদের সবার পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন৷

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একইসঙ্গে এই ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে৷

তিনি আরও বলেন– ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।

এ সময় আমিনুল ইসলাম দাবি করেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। যা উদঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত