স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-09T17:27:06+06:00
2026-07-09T17:27:06+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:২৭ পিএম 
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৩১ জুলাই ২০০৮ তারিখ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার ডেটাবেইজে নিবন্ধিত বা নিবন্ধিত হবেন- এমন ব্যক্তিদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৪ আগস্ট হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এরপর ২৪ আগস্ট পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন, দাবি ও আপত্তি দাখিল করা যাবে। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ২৮ আগস্ট সিদ্ধান্ত ভোটার তালিকায় সংযুক্ত করার কাজ শেষ হবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর জনসাধারণকে তা পরিদর্শন ও প্রয়োজনীয় সংশোধনের জন্য আবেদন করতে উৎসাহিত করতে হবে। এ লক্ষ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]