গৌরীপুরে দুর্বৃত্তদের হাতে বিজিবি সদস্যের বাবা নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-06T17:37:36+06:00
2026-07-06T17:37:36+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গৌরীপুরে দুর্বৃত্তদের হাতে বিজিবি সদস্যের বাবা নিহত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম 
গৌরীপুরে দুর্বৃত্তদের হাতে বিজিবি সদস্যের বাবা নিহত
ময়মনসিংহের গৌরীপুরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুলাই) রাত ১০ টার দিকে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর চন্দ্রপাড়া সড়ক এলাকায় এ হত্যাকান্ডটি ঘটে।

নিহত আব্দুল বারেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নে গোয়েন্দা শাখায় কর্মরত মাজহারুল ইসলাম আকাশের বাবা। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত ব্যক্তির স্বজনরা জানান, ঘটনার দিন রাতে আব্দুল বারেক চা পানের জন্য বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে স্থানীয় বয়রা বাজারে যান। বাজার থেকে ফেরার পথে বাড়ির কাছে দুর্বারচর মাদ্রাসা সংলগ্ন এলাকায় আসতেই দুর্বৃত্তরা গতিরোধ করে। 

একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ক্ষেতে ফেলে রাখে। ঘটনার পর আব্দুল বারেকের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার মেয়ের মোবাইল নম্বরে কল করে হামলার বিষয়টি নিশ্চিত করে একজন বলেন, আমরা তোমার বাবাকে মারতে চাইনি। মোবাইলে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ছুরিকাহত আব্দুল বারেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। 

তারা আরও জানান, মারা যাওয়ার আগে আব্দুল বারেক বলে গেছেন স্থানীয় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করেছে।নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, হয়তো ছিনতাইয়ের উদ্দেশ্য তার বাবার গতিরোধ করা হয়েছিল। ছিনতাইকারীদের চিনে ফেলায় তার বাবাকে ছুরিকাহত করে সঙ্গে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান- ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।  






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]