ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-14T09:16:11+06:00
2026-09-14T09:16:11+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ এএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন একটি সামুদ্রিক পথের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালায় আজ সোমবার নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে দেশটি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করার লক্ষ্যেই বৈঠকটি স্থগিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং এ অঞ্চলের মানুষের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণে সহায়ক একটি টেকসই সমঝোতায় পৌঁছানোর মতো পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘ঐকমত্যের স্বার্থে সোমবার সালালায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। আমরা আমাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে এমন সংলাপকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে বৈঠকটির নতুন কোনো তারিখ ঘোষণা করেননি আলবুসাইদি। পাশাপাশি বৈঠক স্থগিতের বিস্তারিত কারণও তিনি জানাননি।

ইরানকে অন্তর্ভুক্ত করে আয়োজিতব্য একটি প্রস্তাবিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশ নিতে অস্বীকৃতি জানানোর একদিন পরই ওমানের পক্ষ থেকে বৈঠক স্থগিতের ঘোষণা এলো।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]