রাতের আঁধারে গোয়ালঘর থেকে উধাও ৪ মহিষ, ক্ষতি ১২ লাখ টাকা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-13T19:20:43+06:00
2026-09-13T19:22:20+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাতের আঁধারে গোয়ালঘর থেকে উধাও ৪ মহিষ, ক্ষতি ১২ লাখ টাকা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৭:২২ পিএম
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুরে পাকা গোয়ালঘরের তালা ভেঙে চারটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের ইউসুফ হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া মহিষগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

ইউসুফ হাজি জানান, চুরি হওয়া মহিষের মধ্যে দুটি বকনা ও দুটি ষাঁড়। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাত ১১টার দিকে মহিষগুলোর পরিচর্যা শেষে গোয়ালঘরে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে তালা লাগিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন, চারটি মহিষের একটিও নেই। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও মহিষগুলোর সন্ধান পাওয়া যায়নি। তাঁর ধারণা, সংঘবদ্ধ চোরচক্র গোয়ালঘরের তালা ভেঙে মহিষগুলো নিয়ে গেছে।

স্থানীয় কয়েকজন জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে ওই এলাকায় একটি পিকআপ ট্রাক ঘোরাঘুরি করতে দেখা যায়। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় চোরেরা বাড়িতে ঢুকে গোয়ালঘরের তালা ভেঙে মহিষগুলো নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পিকআপ ট্রাকেই মহিষগুলো অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

ইউসুফ হাজি আরও জানান, মহিষগুলো বিক্রি করার জন্য তিনি কয়েকজন দালালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কয়েক দিন আগে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে এসে মহিষগুলো দেখে গিয়েছিলেন। তবে তাঁদের পরিচয় তিনি জানেন না। এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন  বলে জানান তিনি।

চুরি হওয়া মহিষগুলো উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইউসুফ হাজি।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী জবাবদিহিকে বলেন, এলাকায় চুরির ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি রোধে পুলিশ প্রশাসনকে আরও কঠোর ও তৎপর হওয়া প্রয়োজন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মহিষ চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]