ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে যুবদলের উদ্যোগে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচি বাস্তবায়নে জেলা ও মহানগর যুবদল এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সমন্বিতভাবে জনসচেতনতা সৃষ্টি এবং মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ নির্দেশনা দিয়েছেন।
জ/উ