প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফুলগাজীতে সড়ক সংস্কার

ফেনী প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-13T13:05:04+06:00
2026-09-13T13:05:04+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফুলগাজীতে সড়ক সংস্কার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফুলগাজী সফরকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়কের জরুরি সংস্কারকাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। স্থানীয়ভাবে বেগম খালেদা জিয়ার বাবার বাড়ির সড়কটি ‘ফুলগাজী জিয়া সড়ক’ নামে পরিচিত। প্রায় ১ হাজার ১০০ মিটার দীর্ঘ সড়কটির সংস্কারের পাশাপাশি আগাছা পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুত এগিয়ে চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সড়কের বিভিন্ন অংশে প্রয়োজন অনুযায়ী কার্পেটিং ও সিলকোট করা হচ্ছে। একই সঙ্গে সড়কের দুই পাশের আগাছা পরিষ্কার এবং সংশ্লিষ্ট এলাকায় সাজসজ্জার কাজ চলছে। এসব কাজের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে সড়কটির প্রায় ৭০ শতাংশ সংস্কারকাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফুলগাজী উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সড়কটির সংস্কারকাজ জরুরি ভিত্তিতে করা হচ্ছে। মুঠোফোনে তিনি জানান, সড়কটি সংস্কারের জন্য প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কার্পেটিং ও সিলকোটের কাজও প্রায় শেষের দিকে। আগামী দুই দিনের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরের কথা রয়েছে। সফরকালে তিনি তার নানার বাড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে যেতে পারেন। সেখানে পারিবারিক কবরস্থান জিয়ারতের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি এবং তার যাতায়াতের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এদিকে তারেক রহমানের আগমনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন সড়ক, জনসভাস্থল, জেলা পরিষদ ডাক বাংলো, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা, সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]