জেলার মুকসুদপুর উপজেলায় স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের বটতলা এলাকায় নেশাগ্রস্ত স্বামী তারিকুল ইসলাম নিজ স্ত্রী মিমকে হত্যা করে পালিয়ে যায় আজ রোববার সকালে। খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তারিকুল ইসলাম স্ত্রী মিমকে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে মিমে শরীর নিথর হয়ে যায়। এসময় তারিকুল বাড়ীর অন্যান্যদের ডেকে বলে যে মীমকে সে মারধোর করছিলো। মীমের শরীর নিথর হয়ে গেছে। সে সময় বাড়ীর লোকজন দৌড়ে গিয়ে মীমকে দেখতে পায় চিৎ হয়ে শুয়ে আছে। তার শরীর নড়াচড়া করছে না। পরে বাড়ীর লোকজন মীমের মৃত্যু হয়েছে বুঝতে পেরে পুলিশকে খবর দেয়।
এসব ঘটনার এক ফাঁকে তারিকুল বাড়ী ছেড়ে পালিয়ে যায়। মুকসুদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে তারিকুল নেশাগ্রস্ত ছিলো। সে সকালে নিজ স্ত্রীকে মারপিট করে স্ত্রী মীমকে খুন করে বাড়ী থেকে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। সে মোতাবেক পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।