চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবি গ্রামবাসীর যৌথ সতর্কতায় ব্যর্থউদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-04T13:35:41+06:00
2026-07-04T13:35:41+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবি গ্রামবাসীর যৌথ সতর্কতায় ব্যর্থউদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম 
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, বিজিবি গ্রামবাসীর যৌথ সতর্কতায় ব্যর্থউদ্যোগ
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের একটি বড় চেষ্টাপ্রতিহত করা হয়েছে। গত ৩ জুলাই শুক্রবার রাতে চকপাড়া বিওপিরবিপরীতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে কিছু লোকের সন্দেহজনকসমাগম টের পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিজিবি ও এলাকাবাসী।

আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুলইসলাম চৌধুরী।বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ভারতের ১১৯বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের অধীনস্থসীমান্ত পিলার ১৮৩/৩-এস এর কাছে আকস্মিকভাবে ‘বর্ডারসিকিউরিটি লাইট’ বন্ধ করে দেওয়া হয়।

একই সঙ্গে শূন্য লাইনথেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ‘মুসলিম পাড়া’ নামক স্থানে আনুমানিক ১২ জন লোকের সমাগম লক্ষ্য করা যায়। খবর পেয়ে বিজিবি টহলদল দ্রত ঘটনা স্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় সতর্ক অবস্থান নেয়। ফলে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।পরবর্তীতে আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্বগাড়িতে করে ওই ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে যায়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন বিজিবি সকল প্রকার অবৈধঅনুপ্রবেশ প্রতিরোধে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারীসহ অধিক সতর্কতার সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।এ ধরনের কার্যক্রমে এলাকাবাসী বিশেষ সহযোগিতা করছে এবংআগামীতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবেনে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি অব্যহত রয়েছে।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]