সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার নিয়োগ

সোনাতলা (বগুড়া) প্রতিনধি

দেশজুড়ে

2026-07-03T21:26:26+06:00
2026-07-03T21:26:26+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার নিয়োগ
সোনাতলা (বগুড়া) প্রতিনধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:২৬ পিএম 
সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার নিয়োগ
সরকারি হাসপাতালের নিরাপত্তা ও বিশৃঙ্খলা রোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বগুড়া জেলার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১ জুলাই থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন কবিরাজ জানান, তারা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের শৃঙ্খলাবদ্ধভাবে চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করছেন। দায়িত্ব গ্রহনের ৩ দিনেই বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি জানান।

আনসার দলের দলনেতা (পিসি) আব্দুল আলীম বলেন, রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।হাসপাতাল ঘুরে দেখা গেছে, আনসার সদস্যদের তৎপরতায় বহির্বিভাগে রোগীদেও শৃঙ্খলা রক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়াতে সহযোগিতা করছে।

এছাড়াও হাসপাতালের কোন রুমে কোন সেবা পাওয়া যাবে এ বিষয়েও তারা রোগীদেও তথ্য প্রদান করছেন। এতে বিশৃঙ্খলা কমাসহ সেবার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রোগীরা।







Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]