আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-23T12:48:02+06:00
2026-06-23T12:48:02+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
১২ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম 
ইরানের জব্দ থাকা সম্পদের ১২ বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দফায় ৬ বিলিয়ন ডলার করে এ অর্থ ইরানের কাছে আসবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার (২৩ জুন) আল জাজিরার এক প্রতিবেদন জানিয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়ায় ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তবে তেল বিক্রি ও ব্যাংকিং কার্যক্রম চালাতে প্রয়োজনীয় ছাড় পেয়েছে ইরান। গালিবাফ বলেছেন, এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

গালিবাফ বলেন, ‘আমার মতে এই সফরে ভালো অর্জন হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, লেবানন, তেল বিক্রিতে ছাড়ের প্রশ্ন এবং আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। অবশ্যই, আমরা বিশ্বাস করি যে আমরা এখনও এই কাজের একেবারে শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ 

গালিবাফ নিশ্চিত করেছেন, আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তি (মোট ১২ বিলিয়ন) ছাড়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। একই সঙ্গে লেবানন ও হরমুজ প্রণালী ইস্যুতে নতুন সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]