অনলাইন ডেস্ক

ভ্রমণ

2026-06-21T13:50:12+06:00
2026-06-21T13:50:12+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ভ্রমণ
৫০ বছরে প্রথমবার বিদেশিদের ভিসা ফি বাড়াল জাপান
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৫০ পিএম 
প্রায় ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপান। আগামী ১ জুলাই বা তার পর জমা দেওয়া আবেদন থেকে নতুন এই ফি কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার। গত শুক্রবার মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন এ সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, একবার প্রবেশের ভিসার ফি ৩ হাজার জাপানি ইয়েন থেকে বেড়ে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। অন্যদিকে একাধিকবার প্রবেশের ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বেড়ে ৩০ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, বর্তমান ভিসা ফি ১৯৭৮ সালে নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি ও বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় নিয়ে এটি হালনাগাদ করা হয়েছে।


তিনি আরও জানান, নতুন ফি কাঠামো কার্যকর হলেও তাৎক্ষণিকভাবে বিদেশি পর্যটকের আগমনে বড় কোনো প্রভাব পড়বে না বলে সরকার আশা করছে।

গত মাসে পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের মাধ্যমে সরকারকে অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন ফি পুনর্নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়। সেই আইনের আওতায়ই এই পরিবর্তন আনা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বিদেশি বাসিন্দার সংখ্যা বৃদ্ধির ফলে অভিবাসন ব্যবস্থাপনা ও সেবা খাতে ব্যয়ও বেড়েছে। নতুন ফি থেকে প্রাপ্ত রাজস্ব এসব ব্যয় মেটাতে সহায়তা করবে।

নতুন সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে আবাসিক মর্যাদা পরিবর্তন, ভিসার মেয়াদ বৃদ্ধি এবং স্থায়ী বসবাসের আবেদন ফিও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। কিছু ক্ষেত্রে এই ফি সর্বোচ্চ ২ লাখ ইয়েন পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সরকার জানিয়েছে, অতিরিক্ত অর্থ অভিবাসন সেবা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদারে ব্যবহার করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড ৪১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।

জাপান সরকার বলছে, নতুন ফি কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অনেক উন্নত দেশের তুলনায় এখনও প্রতিযোগিতামূলক অবস্থানেই রয়েছে।

জ/উ






Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]