নিউজ ডেস্ক

ভ্রমণ

2026-08-12T12:43:54+06:00
2026-08-12T12:43:54+06:00
বুধবার, ১২ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ১২ আগস্ট ২০২৬
ভ্রমণ
বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের ‘উচ্চ সতর্কতার’ পরামর্শ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:৪৩ পিএম 
রাজনৈতিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার। সম্প্রতি কানাডা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত ভ্রমণ সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে যেকোনো ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডা সরকারের ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও যেকোনো সময় সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ঢাকার বিভিন্ন এলাকাতেও ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা। এসব এলাকার মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও কারওয়ান বাজার।

পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার পরামর্শ দিয়ে কানাডা সরকার জানিয়েছে, ওই অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ঝুঁকি রয়েছে। তবে কেউ সেখানে ভ্রমণ করতে চাইলে অন্তত ১০ দিন আগে স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া নারী ভ্রমণকারীদের একা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। রাতে গণপরিবহন ব্যবহার না করার পাশাপাশি ঢাকা শহরের বাইরে ভ্রমণ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণ নির্দেশিকায় আরও বলা হয়েছে, ধর্মীয় উৎসব ও জনসমাগমসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনো রয়েছে। পাশাপাশি সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কানাডা সরকার।

জ/উ






Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]