আন্তর্জাতিক ডেস্ক

ভ্রমণ

2026-08-23T13:29:11+06:00
2026-08-23T15:34:14+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
ভ্রমণ
কুয়েতে ভিজিট ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:২৯ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৩:৩৪ পিএম
কুয়েতে ভিজিট ভিসা এবং দেশটির বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ‘বিশেষ ব্যবস্থা’ আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এরপর থেকে ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। গতকাল শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে থাকা বিভিন্ন ধরনের ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর সুবিধা দেওয়া হয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে এ সুবিধা আর কার্যকর থাকবে না।

একইভাবে কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীদের জন্য সাময়িকভাবে ছুটির মেয়াদ তিন মাস বাড়ানোর যে ব্যবস্থা চালু করা হয়েছিল, সেটিও বন্ধ হয়ে যাবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগে বিভিন্ন ধরনের বিঘ্ন দেখা দেয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। একই কারণে ছুটিতে থাকা অনেক প্রবাসীও নির্ধারিত সময়ে কুয়েতে ফিরতে পারেননি।

এ পরিস্থিতিতে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে কুয়েত সরকার সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করেছিল। নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রে অতিরিক্ত সময় দেওয়া হয়।

তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে ওই বিশেষ ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। ফলে ১ সেপ্টেম্বরের পর থেকে ভিজিট ভিসা ও ছুটির অনুমতিপত্রের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর হবে। সূত্র: গালফ নিউজ

জ/উ






Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]