দেশে ফিরেই বিক্ষোভে যোগ দিলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-06T16:15:11+06:00
2026-06-06T16:15:11+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
দেশে ফিরেই বিক্ষোভে যোগ দিলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:১৫ পিএম 
দেশে ফিরেই বিক্ষোভে যোগ দিলেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শনিবার (৬ জুন) দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীরা সেখানে সমবেত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে বলেন, “যন্তর-মন্তরে সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। ভালোবাসা ও শান্তির মাধ্যমে আমাদের এই আন্দোলন পরিচালিত হবে।”

এর আগে বোস্টন থেকে ভারতে ফেরার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিভিন্ন পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম এবং ব্যর্থতার দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন।

এদিকে শিক্ষা সংস্কারক ও জলবায়ু কর্মী সোনম ওয়য়াংচুকও ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনিও আন্দোলনে যোগ দেবেন।

বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের ওয়ালুজ এমআইডিসি এলাকায় অবস্থিত অভিজিৎ দীপকের বাড়ির নিরাপত্তাও বাড়ানো হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, অপ্রয়োজনীয় ভিড় ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জোন-১-এর উপ-পুলিশ কমিশনার পঙ্কজ অতুলকর বলেন, পরিস্থিতির প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। তবে বর্তমানে দীপকের বাবা-মা ওই বাসভবনে অবস্থান করছেন না বলেও তিনি জানান।

বিক্ষোভ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়লেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছে দ্য হিন্দু।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]