আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

2026-06-04T23:49:16+06:00
2026-06-04T23:49:16+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রবাস
ইসরাইলি হামলায় লেবাননে আহত ২ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৪৯ পিএম 
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় মোট চারজন বিদেশি নাগরিক আহত হন, যার মধ্যে দুইজন বাংলাদেশি এবং দুইজন সিরীয়।

প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান দুই দফা বিমান হামলা চালায়। হামলার সময় সেখানে অবস্থানরত চার বিদেশি নাগরিক আহত হন।

তবে আহত বাংলাদেশি দুই নাগরিকের পরিচয় বা তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এনএনএ আরও জানিয়েছে, নাবাতিয়েহ জেলার জেবশিত ও আর্নুনসহ দক্ষিণ লেবাননের আরও কয়েকটি এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও সাম্প্রতিক এ হামলাগুলো সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য যুদ্ধবিরতি উদ্যোগও এসব হামলার কারণে আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

জ/উ






Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]