নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-05-24T14:44:42+06:00
2026-05-24T14:44:42+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
আইন-আদালত
ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না : চিফ প্রসিকিউটর
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:৪৪ পিএম 
শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিক গ্রেফতারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিৎ না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

রোববার (২৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

এসময় সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত বছরেও সাগর-রুনির তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।

চিফ প্রসিকিউটর জানান- তিনি ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন। যেগুলো ঈদের পর অভিযোগপত্র দাখিল করা হবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন হাইকোর্টে যাতে মামলাটি দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

জ/উ





Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]