নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অপরাধ

2026-05-21T11:56:55+06:00
2026-05-21T11:56:55+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৫৬ এএম 
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়াসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি পার্শ্ববর্তী দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকার একটি জমির মাটি বিক্রি করেছিলেন। এ নিয়ে রমজান আলির সঙ্গে তার বিরোধ চলে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে পাচঁগাও এলাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু যন্ত্রটি মাটির নিচে দেবে যায়। খবর পেয়ে ওসমান গনি ঘটনাস্থলে যান। সেখানে ভেকু চালকের সঙ্গে কথা বলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে ঘিরে ফেলে। পরে তারা ওসমান গনিকে চিহ্নিত করে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আঘাতে ওসমান গনি মাটিতে লুটিয়ে পড়েন। তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, রাত ১টার দিকে বাসায় ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একদল লোক (মুখ গামছা দিয়ে বাঁধা) আমাদের ঘিরে ফেলে। এসেই আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদের সঙ্গে কোনো মেশিন আছে কিনা তা বের করার জন্য বলতে থাকে। পরে ওসমান গনিকে টার্গেট করে বলতে থাকে ‘এই ওসমান গনি, এই ওসমান গনি’। এরপর তাকে লোহার রড দিয়ে মাথা আঘাত করে। ওসমান গনি মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপাতে থাকে। 

তিনি অভিযোগ করেন, মাটিকাটা নিয়ে স্থানীয় বিএনপি নেতা রমজানের সঙ্গে ওসমান গনির বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, মাটিকাটার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে দুর্বৃত্তরা।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ওসমান গনির সহযোগী সমর্থক ও আশপাশের স্থানীয় এলাকাবাসী আড়াই হাজার ব্রাহ্মন্দী-গাউছিয়া সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

জ/দি





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]