আওয়ামী লীগের উগ্র তৎপরতা মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-08T17:28:25+06:00
2026-09-08T17:28:25+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আওয়ামী লীগের উগ্র তৎপরতা মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশে-বিদেশে উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী লেখেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে থাকা বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, ছাত্রসমাজ, কৃষক-শ্রমিক, সংস্কৃতিকর্মী ও আপামর মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের মধ্য দিয়ে।

তিনি বলেন, হাজারো ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন এবং দেশে-বিদেশে তাদের উগ্র ও সংঘবদ্ধ তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ইতালিতে সংস্কৃতিকর্মী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর যারা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

মেক্সিকোতে থাকা বাংলাদেশের এই রাষ্ট্রদূত বলেন, তিনি আশা করেন, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য-উপাত্ত তুলে ধরবে এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইতালির সহযোগিতা চাইবে।

বিদেশে ভ্রমণরত প্রত্যেক বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ ও সুরক্ষিত বোধ করেন, সেটি নিশ্চিত করা দূতাবাসগুলোর দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের সঙ্গে ইতালির প্রসঙ্গ টেনে মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশ সফররত কোনো ইতালীয় নাগরিক যদি এমন হামলার শিকার হতেন, তাহলে ইতালীয় মিশনের তৎপরতা এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে তাদের তাৎক্ষণিক যোগাযোগ দৃশ্যমান হতো।

তিনি বলেন, শুধু ইতালির ঘটনাই নয়, বিশ্বের যেকোনো সভ্য দেশে এমন অসভ্য, সহিংস ও ঘৃণ্য কর্মকাণ্ড ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণ তুলে ধরে দ্রুত প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন।

প্রসঙ্গত, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গেছেন আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন এই অভিনেত্রী।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]