বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-05-09T18:22:10+06:00
2026-05-09T18:22:10+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন
বিনোদন ডেস্ক
⏲ ৬:২২ পিএম | ৯ মে, ২০২৬ | শনিবার
বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন
ঢালিউড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শুধু অভিনয় দিয়েই নয়, গ্ল্যামার আর ফ্যাশন স্টেটমেন্টে নিজেকে প্রতিনিয়ত মেলে ধরছেন। এবার বেগুনি রঙের শাড়িতে নতুন রূপে নিজেকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের নতুন লুক প্রকাশ করে আরও একবার ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করেছেন তিনি। 

এই পুরো লুকের পেছনে থাকা কারিগরদেরও প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীন চৌধুরী। সেই সঙ্গে পোস্ট করা ছবির মন্তব্য ঘরেও একের পর প্রশংসা বইছে ভক্ত-অনুরাগীদের। সব মিলিয়ে ভক্তরা তার সৌন্দর্যেরই তারিফ করেছেন।

গতকাল শুক্রবার (৮মে) বিকেলে একঝাঁক চোখধাঁধানো ছবিতে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই আলোচনায় আসেন তিনি। ছবিগুলোতে মেহজাবীনকে একটি গর্জিয়াস বেগুনি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। 


শাড়িতে সোনালি পাড় ও কাজের প্রশংসা না করলেই নয়; সেই সঙ্গে অভিনেত্রী পরেছেন ম্যাচিং ব্লাউজ। আর ব্লাউজের হাতাতে আবার ট্র্যান্সপারেন্ট ফেব্রিক, যা পুরো লুকটিকে আধুনিক ও মার্জিত রূপ দিয়েছেন তিনি। 

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন সোনালি রঙের চোকার ও কানের দুল। তার হেয়ারস্টাইলও ছিল বেশ আকর্ষণীয়। চুলে একটি সুন্দর খোঁপা করেছেন মেহজাবীন চৌধুরী। আর সেই খোঁপায় পরা একটি অলঙ্কার তার রূপের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, যা তার এই পুরো সাজে এক রাজকীয় আবহ তৈরি করেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত