সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-28T12:19:42+06:00
2026-09-28T12:19:42+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর দীর্ঘদিন সফলভাবে চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুললেও বয়সের কারণে একপর্যায়ে ফেলুদা থেকে সরে দাঁড়ান তিনি। এবার দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও সত্যজিৎ রায়ের সৃষ্টিকে ঘিরে ক্যামেরার সামনে ফিরছেন এই অভিনেতা।

সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে নতুন একটি প্রজেক্ট নির্মাণ করছেন তাঁর ছেলে সন্দীপ রায়। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

এর আগে সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের পরিচালনায় নির্মিত ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’র মতো টেলিভিশন সিরিজ দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও সত্যজিৎ রায়ের নির্বাচিত গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে নতুন প্রজেক্টটি টেলিভিশন, ওটিটি নাকি অন্য কোনো মাধ্যমের জন্য নির্মিত হচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি। একইভাবে সত্যজিৎ রায়ের কোন গল্পের কোন চরিত্রে সব্যসাচী অভিনয় করবেন, সে বিষয়েও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রযোজনা-সংশ্লিষ্ট সূত্রের খবর, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষদিকে প্রজেক্টটির শুটিং শুরু হতে পারে।

উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ‘অচিন্ত্য আইচ’ ফ্র্যাঞ্চাইজির একটি সিরিজে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]