হেটার্স থাকাও আশীর্বাদ: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-29T19:24:50+06:00
2026-09-29T19:24:50+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
হেটার্স থাকাও আশীর্বাদ: অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
⏲ ৭:২৪ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
‘একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। আর দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখে।’ সম্প্রতি কোরিওগ্রাফার কাদরী মাহফুজের পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’তে অতিথি হয়ে এ মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

মজহারুল ইসলাম রাজিবের প্রযোজনা ও এমকেএম ট্রাভেল অ্যান্ড ট্যুরের আয়োজনে নির্মিত পডকাস্টটির প্রথম পর্বের অতিথি অপু বিশ্বাস। দীর্ঘ আলাপচারিতায় ব্যক্তিজীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা অধ্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, ট্রেন্ড, আলোচনা-সমালোচনা এবং তারকাজীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

আড্ডায় উঠে এসেছে অপু বিশ্বাসের জীবনের কঠিন সময়ের কথাও। বাবার মৃত্যুর দিনেও শুটিং করার অভিজ্ঞতাসহ পেশাগত জীবনের নানা স্মৃতি দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

নিজের নতুন পডকাস্ট প্রসঙ্গে কাদরী মাহফুজ বলেন, ‘তারকাদের স্টাইল ও লুক নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। সেই কাজের সুবাদে তাদের সঙ্গে আমার নানা অভিজ্ঞতা রয়েছে। তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইল-এসব নিয়েই এই পডকাস্ট। প্রথম পর্বেই অপু বিশ্বাসের মতো জনপ্রিয় একজন তারকাকে অতিথি হিসেবে পেয়ে আমি আনন্দিত। সামনে আরও তারকাকে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে।’

‘কফি উইথ কাদরী’র সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল। মেকওভারে ছিলেন নীল মুয়া। উপস্থাপক মাহফুজ কাদরীর পোশাক সাজিয়েছেন আজরান। ক্যামেরায় ছিলেন বিহন ও সুফিয়ান। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। পডকাস্টটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান।

ইতোমধ্যে এমকেএম মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পডকাস্টটির প্রমো প্রকাশ করা হয়েছে। প্রযোজক মজহারুল ইসলাম রাজিব জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর একই চ্যানেলে ‘কফি উইথ কাদরী’র প্রথম পর্ব প্রকাশ করা হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত