রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-02T19:18:31+06:00
2026-05-02T19:18:31+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:১৮ পিএম 
রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
নওগাঁর রাণীনগরে অসহায় এক নারীর প্রায় দুই বিঘা জমির পাকা ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের (প্রতিপক্ষ) বিরুদ্ধে। শুক্রবার উপজেলার ঝিনা গ্রামের মাঠে এই ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বাদী হয়ে এনামুল হককে প্রধান বিবাদী করে ১৫ জনের নামে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মৌলভিপাড়া গ্রামের সানজিদা শারমিন নামে ওই নারীর রাণীনগরের ঝিনা মৌজায় দলিল মূল্যে প্রায় দুই বিঘা (সাড়ে ৬০ শতক) ফসলি জমি রয়েছে। ইরি-বোরো মৌসুমে ওই জমিতে ধান রোপণ করেছিলেন তিনি। এর মধ্যে জমির ধানগুলো পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলেন সানজিদা শারমিন। কিন্তু শুক্রবার ঝিনা গ্রামের প্রভাবশালী এনামুল হকের নেতৃত্বে ১২ থেকে ১৫জন লোক জোর করে জমির পাকা ধানগুলো কেটে নিয়ে যাওয়া হয়।


ভুক্তভোগী নারী সানজিদা শারমিন বলেন, আমার প্রক্তন স্বামী আমাকে ওই সাড়ে ৬০ শতক জমি লিখে দিয়েছেন। জমিটি আমার দখলে রয়েছে। এবার চলতি ইরি-বোরো ধান রোপণ করেছিলাম। জমির ধান পেকে যাওয়ায় ধান কাটার প্রস্ততি নিচ্ছিলাম। এরই মধ্যে শুক্রবার হটাৎ করে ঝিনা গ্রামের এনামুল হকের নেতৃত্বে ১২ থেকে ১৫জন লোক জোর করে আমার জমির ধানগুলো কেটে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ চেয়ে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, জমিটি আমার কেনা। আমি ধান লাগিয়েছি, আমিই কেটেছি। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত যে রায় দিবে আমি সেটা মেনে নিব।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধান কাটার ঘটনায় এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]