নাবিক ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-05-02T18:58:50+06:00
2026-05-02T18:58:50+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
নাবিক ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৫৮ পিএম 
নাবিক ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নৌপরিবহন অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষায়-২০২৬ (গ্রীষ্মকালীন সেশন) ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়েছে। এর আগে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা নেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। একই কেন্দ্রে আরও ১ জন পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের সময় ধরা পড়েন। এছাড়া শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও ৩ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত ঘটনাগুলো গুরুতর অনিয়ম ও শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নৌপরিবহন অধিদপ্তর ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সংগত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]