বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-04-20T16:39:06+06:00
2026-04-20T16:39:06+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম 
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি : প্রধানমন্ত্রী
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি, কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে তিনি এ মন্তব্য করেন।

একাধিক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে আজ সোমবার সকালে সড়ক পথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তারেক রহমান।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি বগুড়ায় সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে, জ্বালানি সংকটের প্রসঙ্গেও কথা বলেছেন তারেক রহমান। জনগণের উদ্দেশে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল আনা যাচ্ছে না। সেজন্য অনেক বাড়তি দাম দিয়ে এখন তেল কিনতে হচ্ছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]