সেই মঈনের ৪ সহযোগীর রিমান্ড চেয়েছে পুলিশ

নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-04-13T14:48:37+06:00
2026-04-13T14:48:37+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
সেই মঈনের ৪ সহযোগীর রিমান্ড চেয়েছে পুলিশ
নিউজ ডেস্ক
⏲ ২:৪৮ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬ | সোমবার
সেই মঈনের ৪ সহযোগীর রিমান্ড চেয়েছে পুলিশ
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় করা মামলায় গ্রেফতার মঈন উদ্দিন মঈনের চার সহযোগীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

আসামিরা হলেন- মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

সোমবার (১৩ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. ছাব্বির আহমেদ আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত