কোম্পানীগঞ্জে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-09T13:34:46+06:00
2026-04-09T13:34:46+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কোম্পানীগঞ্জে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
⏲ ১:৩৪ পিএম | ৯ এপ্রিল, ২০২৬ | বৃহস্পতিবার
কোম্পানীগঞ্জে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে আবু তাহের জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে বাগদারা বাজার এলাকায় এঘটনা ঘটে জাহাঙ্গীর ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মতিন মাঝি বাড়ীর আবুল হাসেমের ছেলে সে ওই এলাকার চৌধুরী বাজারে কোল্ড কর্নার দোকান করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মটরসাইকেল চালিয়ে চৌধুরী বাজার নিজ দোকানে যাচ্ছিলেন জাহাঙ্গীর এসময় বাগদারা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার মটরসাইকেলের পরে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত