পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে রাখাইন তরুণ-তরুণীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিরা।
অনুষ্ঠানটি দেখতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের দেশি-বিদেশি ঊর্ধ্বতন সামরিক ও সিভিল প্রশাসনের কর্মকর্তারা। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সংস্কৃতি উপস্থাপনায় তারা মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় অতিথিদের রাখাইন পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয়।
ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর প্রশিক্ষণার্থীরা অভ্যন্তরীণ প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে পায়রা বন্দর, পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং কুয়াকাটা পরিদর্শন করেন। এই সফর উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটির।
জ/দি