কোম্পানীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-13T19:21:24+06:00
2026-03-13T19:21:24+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কোম্পানীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
⏲ ৭:২১ পিএম | ১৩ মার্চ, ২০২৬ | শুক্রবার
কোম্পানীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানি সেচ দিতে গিয়ে কচুরিপানার ভিতর থেকে অজ্ঞাত (৪০) লাশ দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আজ শুক্রবার (১৩ মার্চ) ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেহেরুন্নেসা হাই স্কুলের পাশে পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম মামুন জানান, পুকুরটিতে সেচ চলাকালীন সময়ে সকালে হঠাৎ কচুরিপানার ভিতরে লাশটি উপুড় অবস্থায় দেখা যায়। পরে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। এখন পর্যন্ত এলাকায় কোনো মিসিংয়ের খবর কানে আসেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত