কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

অপরাধ

2026-03-02T11:01:26+06:00
2026-03-02T11:01:26+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০১ এএম 
কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল মালিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আবাসিক হোটেল মালিক লোকমান মৃধাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকমান মৃধা হোটেল কুয়াকাটা প্যালেস-এর মালিক। 

স্থানীয় সূত্র জানায়, রাখাইন নারী মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ তার হোটেলে গিয়ে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কুয়াকাটায় যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার দুই পা থেঁতলে দেয়। এতে তার চারটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় লোকমান মৃধা নামে একজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।


আহতের মেয়ে সাজেদা বেগম বলেন, রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। বাধা দেওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক হোসেন বলেন, মিরাজ যুবদল থেকে আগেই বহিষ্কৃত এবং অপর অভিযুক্ত ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল খানের দায় থেকে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মহিপুর থানার পরিদর্শক মহব্বত খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]