সৌদির দুই শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের ওপর একের পর এক হামলার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর মধ্যে নতুন হামলার শঙ্কায় খামিস মুশাইত ও আবহা এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব।

2026-09-13T23:24:45+06:00
2026-09-13T23:24:45+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
সৌদির দুই শহরে ‘রেড অ্যালার্ট’ জারি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম 
সৌদির দুই শহরে ‘রেড অ্যালার্ট’ জারি
সৌদি আরবের ওপর একের পর এক হামলার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর মধ্যে নতুন হামলার শঙ্কায় খামিস মুশাইত ও আবহা এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব।

রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ সতর্কতা জারি করেছে।

অন্যদিকে ইয়েমেন সরকারের বিমানবাহিনী দেশটির ধুবাব ও মোচা এলাকায় হুথিদের সরঞ্জাম, সমাবেশ ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

ইয়েমেন সরকারের বাহিনীর মুখপাত্র মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন। তিনি জানান, তাইজ প্রদেশের ধুবাব ও মোচা এলাকার ‘কিল বক্স’ হিসেবে চিহ্নিত স্থানে এসব হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ শহর থেকে মোচা যাওয়ার সড়কটির আশপাশে সামরিক এলাকা ঘোষণা করে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওই সড়ক এড়িয়ে চলার সতর্কতা দেওয়া হয়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আকস্মিক সামরিক অভিযানের মাধ্যমে মোচা দখল করে নেয় হুথিরা। এর ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশে হুথিদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।


জ/রা





  বিষয়:   সৌদি  হামলা  শহর  ‘রেড অ্যালার্ট’ 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]